AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি র‌্যাবের হাতে আটক



ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি র‌্যাবের হাতে আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে আটক করেছে র‌্যাব-১১।

আটককৃতরা হলেন—শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা এলাকার আতিয়ার রহমানের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৯) এবং বরিশালের গৌরনদী উপজেলার বামিশার এলাকার আবুল বেপারীর ছেলে মোঃ হীরা বেপারী (২৭)।

রোববার (৩ মে) বিকেলে র‌্যাব-১১-এর ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে রোববার রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে।

আরও জানানো হয়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!