AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়লেখায় ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১



বড়লেখায়  ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বড়লেখা উপজেলার সমনবাগ এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ সময় আবুল হোসেন (৫১) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার মৃত আলফাজ আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক থেকে ৫ হাজার ৭৬০ কেজি (১৯২ বস্তা) জিরা জব্দ করা হয় এবং আবুল হোসেনকে আটক করা হয়। জব্দ করা জিরার মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।

বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তিকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং রোববার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!