চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।
রোববার (৩ মে) সকালে উপজেলার বেনিপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার আটরশিয়া ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামের মোজ্জাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে সোহাগ হোসেন।
স্থানীয়রা জানান, রবিউল ও সোহাগ নাচোল থেকে মোটরসাইকেলযোগে ধানসুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বেনিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

