AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু



রূপগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিননগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে ফারিয়া। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়ার বাড়ির পুকুরপাড়ে খেলাধুলা করছিল ফারিহা ও টুম্পা। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে আশপাশের লোকজন পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা গভীর শোকে ভেঙে পড়েছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!