পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনির খান।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের অধিকার আদায়, ন্যায্য মজুরি এবং জীবন সংগ্রামের এক গৌরবময় প্রতীক। শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপরই দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল।
মনির খান আরও উল্লেখ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করা আমাদের সবার দায়িত্ব। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি ভেদরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন, যাতে ভবিষ্যতে একজন জনসেবক হিসেবে মানুষের পাশে থাকতে পারেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

