AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় ভারী বর্ষণে জনজীবনে বিপর্যস্ত, নদী উত্তাল



ভোলায় ভারী বর্ষণে জনজীবনে বিপর্যস্ত, নদী উত্তাল

ভোলায় গেল দু‍‍`দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টি ও দমকা বাতাসে জেলার নদ-নদীতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই ভোলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভোলার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘন্টায় জেলায় ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়াও ঘন্টায় ৪ নটিক্যাল মাইল গতিবেগে বাতাস বইছে। এতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ দিকে টানা বর্ষনের ফলে শহর ও গ্রামের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ।

এছাড়াও বৈরী আবহাওয়ার প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়েছে। এতে ছোট নৌকা চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।

অতিরিক্ত বৃষ্টি আর বাতাসে তলিয়ে গেছে ফসলি জমি। এতে কৃষকরাও পড়েছেন দুশ্চিন্তায়। মাঠের পাকা ধান ও সবজি ক্ষতির আশঙ্কা করছেন তারা।

ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মাহাবুব রহমান জানান, ভোলায় স্থানীয় সতর্ক সংকেত না থাকলেও ভারী বর্ষন ও বজ্রপাত রয়েছে। এছাড়াও দমকা বাতাসে নদী উত্তাল রয়েছে। ঝুঁকি এড়াতে ছোট ছোট মাছ ধরার ট্রলার গুলোকে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!