পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সততার চর্চা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও ভাঙ্গুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. শহিদুজ্জামান`র সভাপতিত্বে ও সহ-সভাপতি মলয় কুমার দেব`র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী মোহা. রবিউল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু, সহ-সভাপতি চন্দনা রাণী দাশ, সদস্য এ কে এম হানিফ বাবলু, ইসরাত জাহান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
.jpg)
উল্লেখ্য-`জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে` বিষয়ের উপর দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় ভাঙ্গুড়া উপজেলার মোট ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন ও হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা সুলতানা সীমু। শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

