নওগাঁর পত্নীতলায় ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফায়ারডিল (Fairdyl) উদ্ধার, একটি অটো চার্জার ভ্যান জব্দ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ উপজেলার নজিপুর-সাপাহার রোডের আত্রাই ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর আসামী মোঃ নজরুল (৫৬), পিতা- মৃত বিসু সরদার, সাং- পাইকড়, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ এর নিজের চালিত অটো চার্জার ভ্যান তল্লাশি করা জয়।
অটো চার্জার ভ্যানের চালকের সিটের সিট বক্স হতে ৭০ (সত্তর) বোতল ফায়ারডিল (ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ) উদ্ধার মূলে জব্দ করা হয়।
উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেপত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, `প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা। যার মোট মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা।
ওসি নিয়ামুল হক আরও বলেন, `আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।`
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

