পটুয়াখালীর বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা আরও বেশি উৎসাহ নিয়ে চাষাবাদে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

