AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অষ্টগ্রামে অপরাধ ও মাদক দমনে কাজ করবেন ওসি রোকনুজ্জামান



অষ্টগ্রামে অপরাধ ও মাদক দমনে কাজ করবেন ওসি রোকনুজ্জামান

কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় সদ্য যোগদানকারী ওসি রোকনুজ্জামান অপরাধ দমন ও মাদক নির্মূলে এলাকাবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। শুক্রবার গণমাধ্যম কর্মীকে একথা জানান তিনি । অষ্টগ্রাম থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সক্রিয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেন।

এ বিষয়ে ওসি রোকনুজ্জামান বলেন, “অষ্টগ্রামে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান হবে না। এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ওসি রোকনুজ্জামান বলেন, আমার অষ্টগ্রাম খুব ভাল লাগে কারন আমি গ্রাম পছন্দ করি এমনকি আমার নিজ জেলা শেরপুর ।
প্রথম ওসি হিসেবে কাজ করেন, ফুলবাড়িয়া থানা ময়মনসিংহ, দ্বিতীয়, ইটনা থানা, তৃতীয় অষ্টগ্রাম থানা ওসি হিসেবে নিষ্ঠা ও সফলতার সঙ্গে কাজ করতে চাই । তিনি আরো বলেন,আমি চাই অষ্টগ্রাম থানা মাদক নির্মূল করতে ,কারণ মাদকের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যায়। এতে দেশ ও জাতি বিরাট হুমকির মুখে পতিত হয়।

অষ্টগ্রাম থানায় যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!