তীব্র গরমে মানুষের ভোগান্তি কমাতে খুলনার খারাবাদ বাইনতলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নেওয়া হয়েছে একটি মানবিক উদ্যোগ।
বুধবার (২৩ এপ্রিল) খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের উদ্যোগে ভ্যান ও ইজিবাইক চালক এবং এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মো. ইসমাইল শেখ, যুবদল নেতা মহাসিন মুন্সি, মিন্টু, তারিক, বিল্লাল, বাবু, রাসেল এবং ছাত্রনেতা ইকবাল, কাদের, সাকিব, নাহিদ, জাহিদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তীব্র গরমে খেটে খাওয়া মানুষ ও পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। তারা এ ধরনের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান। সমাজসেবক মোঃ ইসমাইল শেখ বলেন, “প্রচণ্ড গরমে মানুষ খুব কষ্টে আছে। এমন সময়ে সামান্য পানি ও স্যালাইন অনেক বড় স্বস্তি দিতে পারে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।”
যুবদল নেতা মহাসিন মুন্সি বলেন, “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।”
এছাড়া ছাত্রনেতারা বলেন, “পরীক্ষার্থীদের অভিভাবকরা দীর্ঘ সময় রোদে অবস্থান করেন। তাদের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রশংসনীয়।”
প্রচণ্ড দাবদাহের মধ্যে এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

