AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে ভারতে পাচারের সময় ২০০ লিটার পেট্রোল জব্দ



বাঘাইছড়িতে ভারতে পাচারের সময় ২০০ লিটার পেট্রোল জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাঝিপাড়া সীমান্ত সড়কপথে অবৈধভাবে ভারতে পাচারকালে উগলছড়ি রাস্তায় বিজিবির অভিযানে ২০০ লিটার পেট্রোল, ২৮,০০০.০০ (আঠাশ হাজার) টাকা সমমূল্যের ০১ ব্যারেল পেট্রোল জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩.৫০ ঘটিকায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক এর নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল মাঝিপাড়া সীমান্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে উগলছড়ি রাস্তা থেকে অজ্ঞাত চোরাকারবারীর ফেলে যাওয়া ২০০ লিটারের ০১টি জ্বালানী পেট্রোলের ব্যারেল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল এ অভিযান পরিচালনা করেছে এবং বিজিবি জানায় কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের উদ্দেশ্যে অবৈধভাবে মাঝিপাড়া সীমান্ত সড়ক ব্যবহার করে বাংলাদেশ হতে ভারতে পেট্রোল পাচার করছে খবর পেয়ে, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল মাঝিপাড়া সীমান্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানকালীন সময়ে উগলছড়ি এলাকার রাস্তার উপর অজ্ঞাত অসাধু ব্যবসায়ী বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ২০০ লিটারের ০১টি জ্বালানী পেট্রোলের ব্যারেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ২০০ লিটার জ্বালানী পেট্রোল উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য ২৮,০০০.০০ (আঠাশ হাজার) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!