কালীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চিহ্নিত দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। পৃথক অভিযানে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গত পনের বছর যাবৎ পরিচয় গোপন করে পালিয়ে ছিল।
বুধবার (২২ এপ্রিল) রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশের একটি দল পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগীতায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরকশিয়া গ্রামে অভিযান চালায়। এসময় হাবিবুল্লাহর বাড়ী হইতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রহমত আলীকে গ্রেফতার করা হয়। মোবাইল ফোন নাম্বারে প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করে।
সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ২০২৫ সালের আগস্ট মাসের ২০ তারিখে থানায় গৃহিত হলে উক্ত আসামীর অবস্থান নির্নয়ের জন্য কাজ করে যাচ্ছিল পুলিশ। অপর আসামীকে উপজেলার জামালপুর ইউনিয়নের চাঁন্দেরবাগ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার মামলা নং- ২৭(০৭)২৫।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ২০০৯ সালে রুপগঞ্জ থানার মাওনা গ্রামের নুরুল হকের রাইস মিলে (চাতালে) কাজ করার সময় ওই রাইস মিলের মালিক নুরুল হক নুরকে হত্যা করে মোঃ রহমত আলী। এঘটনায় রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রুপগঞ্জ থানার মামলা নং-৫০(০৮)০৯, জিআর মামলা নং ৩২৯/০৯। পরে সেশন-১০৭৯/১৩ ও পেনাল কোড এর ৩০২/২০১/৩৪ ধানায় মোঃ রহমত আলীর যাবজ্জীবন সাজা হয়।
জানা যায়, হত্যার পর হতেই আসামী পলাতক থেকে নিজেকে আড়াল করার লক্ষে এনআইডি’র ঠিকানা পরিবর্তন করে। পরিচয় গোপন করে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন চরকশিয়া গ্রামে হাবিবুল্লাহ এর মেয়ে আলপনা বিবাহ করে সংসার করতে থাকে। তাদের সংসারে দুই মাস বয়সের তাবাচ্ছুম নামে একটি কন্যা সন্তান রয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত মো. রহমত আলী ওরফে রহমত মিস্ত্রী (৫৩) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকার মৃত আমান উল্লাহর পূত্র। অপর আসামী বালিয়াভিটা এলাকার রাজু মোড়লের পূত্র মো. রনি মোড়ল (২৩)। রনি মোড়ল এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল এবং চিহ্নিত ছিনতাইকারী।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, যাবজ্জীবন সাজা পরোয়ানা মূলে আসামীসহ সকল আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

