AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে অপহরণ মামলায় ৫ আসামি গ্রেফতার, রিমান্ড আবেদন আদালতে



রূপগঞ্জে অপহরণ মামলায় ৫ আসামি গ্রেফতার, রিমান্ড আবেদন আদালতে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণ মামলার সঙ্গে জড়িত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার তারাব পৌরসভার বংশীনগর এলাকায় জৈবসার কারখানার সামনের সড়ক থেকে শিপন বিশ্বাস নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়।

অভিযোগ রয়েছে, সবুজ ওরফে কালাই সবুজের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র শিপন বিশ্বাসকে অপহরণ করে নিয়ে গিয়ে তার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহৃত শিপন বিশ্বাসকে উদ্ধার করে এবং তার জবানবন্দি আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মামলার সঙ্গে সরাসরি জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-রানা মিয়া (২৫), জসিম (২৪), ইমন (২৫), আশরাফুল ইসলাম (২৮) ও ইমন (২৪)।

রূপগঞ্জ থানার  ওসি এইচ এম সালাউদ্দিন বলেন, অপহরণ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য যারা জড়িত রয়েছে, তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অপহরণ চক্র নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!