সারাদেশের ন্যায় বোয়ালখালীতে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে প্রথম দিনে ৩ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিন পরীক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যাতে অনুপস্থিত ছিল ১১জন শিক্ষার্থী।
কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে কেন্দ্র পরিদর্শন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ও সহকারী কমিশনার ভুমি কানিজ ফাতেমা।
নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুক বলেন,
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্র মনিটরিংসহ সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

