AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন



বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রামের বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।  উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার সন্দ্বীপ পাড়া গোমদণ্ডী তাজেদিয়া জয়তুন নেছা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাম্থ্য বিভাগের পক্ষ হতে হাম-রুবেলা টিকাদান (এম.আর.) ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান ফারুক। তিনি উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সালমা ইসলাম,

পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব তৌফিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক সার্জারি কনসালটেন্ট ডা. স্বরূপানন্দ চক্রবর্তী,  মেডিসিন কনসালটেন্ট ডা. সৌরভ সরকার, স্কিন কনসালটেন্ট ডা. রাজশ্রী, শিশু বিশেষজ্ঞ ডা. শান্তা, ডা. রানা, মেডিকেল অফিসার ডা. মাসুদ, ডা. তোফায়েল,  ডা. আবরার ও ডা. শাহজালাল।  এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো: শওকত আলম, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব আবু আকতার, মাদ্রাসার প্রধান শিক্ষক ও সচিব মাওলানা আহমদুল হকসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

কেন্দ্রে আজ ১০৮ জন বাচ্চাকে টিকা দেয়া হয়। বোয়ালখালীতে ৬ মাস হতে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট শিশু টিকা পাবে প্রায় ২৪৪৫৫ জন। মোট ২৪০ টি অস্থায়ী ও ১ টি স্থায়ী টিকাদানকেন্দ্রে( উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে ১০ মে ২০২৬ ইং পর্যন্ত। আগে টিকা পাক বা না পাক প্রতিটি শিশু এবার টিকা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বোয়ালখালীবাসীকে উদ্বুদ্ধ করতে উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান ফারুক প্রথম নিজের ৩ বছর ৩ মাস বয়সী বাচ্চাকে টিকা দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এলাকাবাসীকে সচেতন করার জন্য ইউএনও মহোদয়ের এমন উদ্যোগকে অনুপ্রেরণাদায়ক ও উৎসাহব্যঞ্জক বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভিন্ন অস্থায়ী টিকাকেন্দ্র পরিদর্শন করে বোয়ালখালীতে এম আর ক্যাম্পেইন সুপারভিশন করেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!