AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০২:১৭ পিএম, ১৯ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

সিরাজগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর নানা প্রদর্শনী নিয়ে অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, সিরাজগঞ্জের শিক্ষার্থীরা যে উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

তাদের তৈরি বিভিন্ন প্রকল্প শুধু শিক্ষামূলক নয়, ভবিষ্যতে বাস্তব জীবনের নানা সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, এসব উদ্ভাবনী প্রকল্প বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্ষুদে বিজ্ঞানীদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ দিলে তারা জেলা, বিভাগীয়, জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। এ ধরনের বিজ্ঞান মেলা দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তি ব্যবহার, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং আধুনিক কৃষি ও স্বাস্থ্যসেবাসংক্রান্ত নানা প্রকল্প প্রদর্শন করে। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ মেলায় সেরা উদ্ভাবনী প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এমন আয়োজন নিয়মিত করা হবে বলেও জানানো হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!