AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান



বাঘাইছড়িতে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে  বার্ষিক প্রতিভা সন্ধানী পুরস্কার বিতরন, নবীন বরণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল (শনিবার) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, উপজেলা জামাআত আমীর কবির আহম্মদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মুছা, বাঘাইছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রী এবং কর্মচারীবৃন্দ।

বক্তারা উপস্থিতিকে সাধুবাদ জানান এবং বর্তমান সরকারের মূল হাতিয়ার হিসেবে শিক্ষা খাতকে বেচে নিয়ে নকল ও দূর্ণীতি মুক্ত শিক্ষা ব্যবস্থার নানাবিধ বিষয়াদী নিয়ে বিষদ আলোচনা করেন।
 

Link copied!