AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে তাঁতি দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
১১:৪৮ এএম, ১৬ এপ্রিল, ২০২৬

মদনে তাঁতি দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনার মদন উপজেলায় জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে বুধবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন  মদন উপজেলা তাঁতি দলের আহ্বায়ক একলাছ উদ্দিন মেম্বার, সঞ্চালনা করেন পৌর তাঁতি দল আহবায়ক শামীম বাঙ্গালী, সমাবেশ উদ্বোধন করেন   জাতীয়তাবাদী তাঁতি দলের নেত্রকোনা জেলা সভাপতি সাইফ আহমেদ লেলিন । 

প্রধান অতিথি হিসেবে   বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, প্রধান বক্তা ফারুক মীর সোহেল, সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা তাঁতি দল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপি‍‍`র প্রধান উপদেষ্টা মির্জা রমজান আলী মাস্টার, 

র্পৌর বিএনপির সভাপতি  কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির , উপজেলা বিএনপি‍‍`র যুগ্ম সম্পাদক সাইফ আহমেদ শেকুল, উপজেলা বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটুন,  উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর , ছাত্রদলের সভাপতি এস এইচ, পিপুল সাধারণ সম্পাদক শামীম মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,  উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ন আহবায়ক তাজ উদ্দিন, পৌর তাতি দল সদস্য সচিব নাজমুল আহমেদ, ‌বক্তব্য রাখেন , উক্ত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে উপজেলার ৮ ইউনিয়নের তাঁতি দলের সভাপতি সম্পাদক গণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী দিনগুলি যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে সরকার পরিচালনা করতে পারে সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে।

বক্তারা আরও বলেন, তাঁত শিল্প দেশের একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাঁতিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তারা সরকারকে এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।সমাবেশে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে  দোয়া অনুষ্ঠিত হয়।

সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!