AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতন আহত-১


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
০৫:১৩ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতন আহত-১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৭৭)। অভিযুক্ত ব্যক্তির নাম মশিক মিয়া।
এ ঘটনায় শহিদুর মিয়া (৪৫) নামে নিহতের আরেক ছেলের অবস্থা আশঙ্কাজনক।

নিহত আকল মিয়া উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার এলাকার মৃত আছকর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মশিক মিয়া তার হাতে থাকা বড় ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করেন। এতে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম ও রক্তক্ষরণ হয়। বাবাকে বাঁচাতে ছেলে শহিদুর মিয়া নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ছেলের হাতে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!