AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষি ব্যাংক জৈনা বাজার শাখায় হালখাতা


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৩:২৮ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

কৃষি ব্যাংক জৈনা বাজার শাখায় হালখাতা

চৈত্র সংক্রান্তি চৈত্র মেলা,এবং বৈশাখ এলেই সারা দেশে শুরু হয় বাংলা নতুন বছরকে বরন করে নিতে বৈশাখি মেলা, বাংলা নববর্ষকে কেন্দ্র করে, পান্তা ভাতের আয়োজন।  আর এই বাংলা নববর্ষের প্রথম প্রহরেই  চলে বাংলাদেশ কৃষি ব্যাংক জৈনা বাজার শাখায় শুরু হয়েছে শুভ হালখাতা।
বাংলা নববর্ষের শুভাগমনে ব্যবসা বাণিজ্যে হালখাতার প্রচলন এখন তৃণমূল পর্যায়েও বিস্তৃত হয়েছে। হালখাতার মাধ্যমে দেনা পাওনার পরিসমাপ্তি ঘটে। বহমান এই সংস্কৃতির ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব্যাংক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার শাখা হালখাতা অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ইং  (বাংলা ২ বৈশাখ ১৪৩৩ খ্রিঃ) শ্রীপুর  উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজার শাখায় দিনব্যাপী এই হালখাতা অনুষ্ঠিত হয়।

অনেক গ্রাহকের সাথে কথা বলে জানা যায়,এটা অস্বীকার করার উপায় নেই যে, সরকারের কৃষি নীতি বাস্তবায়নে বাংলাদেশ কৃষি ব্যাংক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা ভর্তুকি সুদে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। প্রণোদনা স্কিমের আওতায় ৪ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ স্বল্প সুদে অধিক সংখ্যক প্রকৃত চাষি ও খামারি উপকৃত হয়েছেন। দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

বাংলাদেশ কৃষিব্যাংক জৈনা বাজার শাখার  ২য় কর্মকর্তা প্রিন্সিপাল অফিসার আঃ আজিজ বলেন, কৃষি ব্যাংকের স্বল্প সুদের ঋণে কৃষকের মুখে হাসি ফুটেছে। বংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) স্বল্প সুদে ঋণ বিতরণ করে সরকারি নীতি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃষি ব্যাংক জৈনা বাজার শাখায় হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে সাধারন কৃষকের এবং নতুন গ্রাহকদের মুখে হাসি ফুটেছে। কোনো ধরনের ঝামেলা এবং কঠোর নিয়ম নীতির মাধ্যমে কৃষি ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন অসংখ্য নতুন নতুন কৃষক। সুদের হারও অন্য প্রতিষ্ঠানের তুলনায় কম। এভাবে দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকের নিকট ঋণ পৌঁছে দিতে কাজ করছে কৃষি ব্যাংক।

বাংলাদেশ কৃষিব্যাংক জৈনা বাজার শাখার ব্যবস্থপনা ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা মোঃ ফজলে আলম বলেন, গ্রাহকদের আন্তরিকতার মধ্য দিয়েই আশাতীত সাড়া পাওয়া গেছে। এটি ব্যাংকিং কার্যক্রমের একটি ইতিবাচক দিক। আমি জৈনা বাজার শাখায় আশার পর গ্রাহক সংখ্যা বেড়েছে, এবং অনেক সারা পেয়েছি,আমিও এই এলাকার সাধারন কৃষক সহজসরল মানুষদের সেবা দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেছি। 

বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীপুর উপজেলার জৈনা বাজার শাখায় আল্লহ্ যতদিন আছি ততদিন যেন সম্মানের সাথে থাকতে পারি সেই প্রত্যাশা করি এবং এই জৈনা বাজার শাখার প্রতিটা গ্রাহকদের সেবা দিয়ে যেতে চাই এই এলাকার সকলের সহযোগিতা চাই এবং দোয় চাই।

 

একুশে  সংবাদ/ওজি

Link copied!