বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আল মুজাহিদী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একুশে পদকপ্রাপ্ত এই গুণী সাহিত্যিক দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা ও শিশু সাহিত্যসহ সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশের স্বাধীনতা ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তাঁর ইন্তেকালে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

