১৪ এপ্রিল ২০২৬ ইং মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকতা কর্মচারী, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা সহ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে বৈশাখী গান ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

