কোটচাঁদপুর ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইকারদের হাতে ঠান্ডা পানির বোতল তুলে দিলেন কোটচাঁদপুর পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে স্থানীয় বলুহর বাসস্ট্যান্ডের টোটন ফিলিং স্টেশনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা বাইকারদের এ পানি দেয়া হয়।
তপ্ত দুপুরে লাইনে দাড়িয়ে থাকা মানুষের কস্ট লাগবের জন্য তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের আহবায়ক বাধন রাজবীর (নিশু)। এদিকে তাদের এ ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা যায়, বৈশ্বিক যুদ্ধের কারনে বেশ কিছু দিন ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে বাইকারদের। তারপরও গেল ৩ দিন তেল দেয়া বন্ধ ছিল ফিলিং স্টেশন গুলোতে। মঙ্গলবার সকাল থেকে ফিলিং স্টেশন গুলোতে তেল দেয়ার খবরে বাইকারদের চাপ ছিল অনেক বেশী। লম্বা লাইন দেখা যায় ৩ টি ফিলিং স্টেশনেই।
এদিকে সকাল থেকে সূর্যের প্রচন্ড তাপ ছিল। ছিল ভ্যাপসা গরম। এই দুই মিলে বাইকাররা যখন লম্বা লাইনে দাঁড়িয়ে হাঁসফাঁস করছিল,ঠিক সে সময় কোটচাঁদপুর পৌর ছাত্র দলের কিছু ছেলে ঠান্ডা পানির বোতল নিয়ে হাজির তাদের সামনে। এ সময় তারা ঠান্ডা পানির বোতল পেয়ে অনেকটা স্বস্তি বোদ করেন। অনেকে স্বাগত জানিয়েছেন তাদের এই ব্যতিক্রম উদ্যোগকে।
যার মধ্যে রয়েছে কোটচাঁদপুরের পাঁচলিয়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল আলীম। তিনি বলেন,তাদের এই ব্যতিক্রমি উদ্যোগ মানুষকে আশা জাগায়। সামনের দিনে ভাল কাজ করার পথ দেখায়। তিনি আরো বলেন,সমাজের মানুষ যদি এভাবে সব সময় মানুষের পাশে এসে দাড়াত সমাজটা আরো সুন্দর হত। থাকতো না কোন হানাহানি, খুনোখুনি আর হিংসা বিদ্বেষ।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাধন রাজবীর (নিশু), সদস্য সচিব ফজলে রাব্বি, ঝিনাইদাহ জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান আজিম, কোটচাঁদপুর সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ আমিন ইমন,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর আজাদ.যুগ্ম আহ্বায়ক সায়াফ আল জাবীর।
এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাধন রাজবীর (নিশু) বলেন, কোটচাঁদপুর পৌর ছাত্র দল আগে থেকেই এ ধরনের সামাজিক কাজ করে থাকেন। তারই ধারাবাহিকতায় তপ্ত দুপুরে লাইনে দাড়ানো মটর সাইকেল বাইকারদের কিছুটা কস্টো লাগবের জন্য আমাদের এই উদ্যোগ। সামনের দিনে এ ধরনের কাজ অব্যহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

