নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী ইউএনও’র কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী,সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ ও সহ-সম্পাদক এম আর রাজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী প্রমূখ। এছাড়াও মহাদেবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুজ্জামান সেতু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ রহমান সুজন, সদস্য অহিদুল ইসলাম, এস এম উজ্জল, জুয়েল মন্ডল এবং রফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালীন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনহিতকর কাজের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। পরে মহাদেবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

