AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে গভীর রাতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট—আতঙ্কে এলাকাবাসী



উজিরপুরে গভীর রাতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট—আতঙ্কে এলাকাবাসী

বরিশালের উজিরপুর উপজেলায় গভীর রাতে এক বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হাকিম সরদারের ছেলে মোঃ সুমন সরদারের (৪৮) বাড়িতে রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার রাতে তিনি ও একজন গৃহকর্মী ঘরে অবস্থান করছিলেন। তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বরিশালে আত্মীয়ের বাসায় ছিলেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভাঙলে তিনি দেখতে পান ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করছে।

এ সময় ডাকাতদের কয়েকজন তাকে হাত বেঁধে কম্বল দিয়ে পেঁচিয়ে ফেলে এবং অন্য কক্ষে থাকা গৃহকর্মীকেও একইভাবে নিয়ন্ত্রণে নেয়। পরে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে ঘরের আলমারি থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

ডাকাতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে। তাদের পরনে প্যান্ট-শার্ট ছিল এবং কয়েকজনের হাতে লাঠি ও লোহার রড ছিল। ভুক্তভোগীর চিৎকারে ডাকাত দল ভোরের দিকে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরের আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো করে রেখে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ও গৃহকর্মী শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানা গেছে। তারা কাউকে শনাক্ত করতে পারেননি।

ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!