AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাফ জয়ে স্বপ্ন পূরণ পিতা-ছেলের, আশিকুরের গ্রামে উৎসবের আমেজ



সাফ জয়ে স্বপ্ন পূরণ পিতা-ছেলের, আশিকুরের গ্রামে উৎসবের আমেজ

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে আনন্দে ভাসছে ফুটবলার আশিকুর রহমানের গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রাম। তার সাফল্যে ফুল, মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়ে শুভাকাঙ্ক্ষীরা তাকে বরণ করছেন।

এদিকে বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় ছেলের খেলা দেখার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত কৃষক পিতা শমসের আলী। ছেলের অর্জনে পুরো পরিবার ও এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।

জানা যায়, ২০১৮ সালে কোটচাঁদপুর জালালপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন আশিকুর রহমান (১৯)। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার গভীর আগ্রহ। পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন করতেন স্থানীয় মাঠে। তার প্রতিভা দেখে স্থানীয় ফুটবলার ইউসুফ আলী বিকেএসপিতে যোগদানের পরামর্শ দেন।

পরবর্তীতে ফুটবলার আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ মাঠে অনুশীলন শুরু করেন আশিকুর। এরপর বিকেএসপিতে ট্রায়াল ম্যাচে অংশ নিয়ে সফল হন তিনি। সেখান থেকেই শুরু হয় তার পেশাদার ফুটবল যাত্রা।

ইতোমধ্যে তিনি ৭টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে সাফ অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসর। সর্বশেষ ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

নিজের অর্জন সম্পর্কে আশিকুর রহমান বলেন, “আমার এই সাফল্যের পেছনে বাবা-মা, বড় ভাই ইউসুফ আলী এবং কোচ আনোয়ার হোসেনের অবদান সবচেয়ে বেশি। আমি তাদের কাছে চিরঋণী। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেশের মুখ উজ্জ্বল করতে পারি।”

পিতা শমসের আলী বলেন, “ছোট থেকেই স্বপ্ন ছিল ছেলেকে বড় ফুটবলার বানাব। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি গর্বিত যে টিভির পর্দায় ছেলের খেলা দেখতে পারছি।”

মা রেহেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, সে যেন আরও বড় সাফল্য অর্জন করতে পারে।”

আশিকুরের কোচ আনোয়ার হোসেন বলেন, “আশিক খুবই পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ খেলোয়াড়। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলবে বলে আমরা আশাবাদী।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, “আশিকুরের এই অর্জন কোটচাঁদপুরবাসীর জন্য গর্বের। খুব শিগগিরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে।”

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!