রামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের পর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি রাজু হোসেনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের অবকাঠামো উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, প্রকৃত সাংবাদিক যাচাই-বাছাই, সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধতা ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় ও লাখো কণ্ঠ পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মো. শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শান্ত, কোষাধ্যক্ষ পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক কনক মজুমদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মো. আব্দুর রহমান, সিনিয়র সদস্য মনির হোসেন বাবুল, বেলায়েত হোসেন বাচ্চু, ওমর ফারুক পাটোয়ারী, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, তৌহিদুল ইসলাম কবির, মো. ছায়েদ হোসেন, জাকির হোসেন সুমন, মো. আউয়াল হোসেন পাটোয়ারী, হালিম খান লিটন, তামজীদ হোসেন রুবেল, তপন মজুমদার, সাফায়েত হোসেন, মো. নুর নবী, এমরান হোসেন রাজনসহ অন্যান্য সদস্যরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

