AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:০৭ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়িতে  ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল)  সকালে বিজিবি‍‍`র এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া কাঁঠালতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ  গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া
বিওপির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহলদল কাঁঠালতলী এলাকায় অবস্থান নেয়।
বিকাল চারটার দিকে সীমান্ত সড়ক দিয়ে চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেল চালিয়ে আসতে দেখে বিজিবি‍‍`র সন্দেহ হয়। তাদের গতিরোধ করে জিজ্ঞাসা  করা হলে  এক পর্যায়ে তারা মোটরসাইকেল ফেলে  দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।

এদিকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গোলাবারুদ বৌদ্ধমনিপাড়া বিওপিতে নিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে সন্ত্রাসীরা। অতিরিক্ত আরো দুটি টহলদল ঘটনাস্থলে পৌছানোর খবর পেয়ে দ্রুত এলাকায় থেকে সরে যায় সন্ত্রাসীরা।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান, অস্ত্র গোলাবারুদ, মাদকদ্রব্য রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহলের মাধ্যমে সকল অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!