বিক্রমপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি প্রয়াত শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫টায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়ায় অবস্থিত প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করে বিক্রমপুর প্রেসক্লাব।
বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন—বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র, খান নজরুল ইসলাম হান্নান, সরকারি হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ, বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, ফারুক আহমেদ, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, কাজী আরিফ মো. নাসির খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী, সাংবাদিক সোহেল রানা, মো. রাকিব হাসান শান্ত, সাংবাদিক সুবিন এবং অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
আরও উপস্থিত ছিলেন প্রয়াত শামসুদ্দিন পাঠানের দুই পুত্র ছানব ইসলাম ও মানন ইসলাম, শাহীন পাঠান, পলাশ আহাম্মেদ, সাইফুল ইসলাম টিয়া, মো. সুমন ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
আলোচনা ও স্মরণসভায় মরহুম শামসুদ্দিন পাঠানের কর্মময় জীবন, সাংবাদিকতায় অবদান ও ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শামসুদ্দিন পাঠান গত ২৮ মার্চ (শনিবার) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

