AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারি আটক



জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারি আটক

জামালপুরে পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার মো. ফটিক শিকদারের ছেলে মো. সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), একই এলাকার আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০), আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২) এবং শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

এরপর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ছোনকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুন্না, আফ্রিদী, রনি ও বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

এ বিষয়ে জামালপুর সদর থানা ও দেওয়ানগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!