AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনস্বার্থে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করছে নূরজাহান ফিলিং স্টেশন



জনস্বার্থে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করছে নূরজাহান ফিলিং স্টেশন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একুশে মোড়ে প্রতিষ্ঠিত নূরজাহান ফিলিং স্টেশন জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করে যাচ্ছে। তবে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নূরজাহান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অনুমোদিত ডিলার হিসেবে পোগলদীঘা ইউনিয়নের রুদ্রা বয়ড়া একুশে মোড় এলাকায় অবস্থিত মেসার্স নূরজাহান ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলার অন্যান্য পেট্রোল পাম্পের মতোই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ করে আসছে।

প্রতিষ্ঠানটি জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করে আসছে বলে জানা গেছে। মোটরসাইকেল ও ডিজেলচালিত যানবাহনের মালিকদের জন্য সহজলভ্য ও সমতাভিত্তিক সেবা প্রদান করায় এলাকাজুড়ে ইতিবাচক সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নূরজাহান ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবসময় নিয়ম মেনে এবং বৈষম্যহীনভাবে সেবা প্রদান করে আসছেন। “মুখ দেখে নয়, বরং সেবার মান বজায় রেখে”—এই নীতিতে পরিচালিত হয়ে প্রতিষ্ঠানটি জনগণের আস্থা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ অবস্থায় জ্বালানি বিতরণের সময় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সুনাম নষ্টের অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ, স্থানীয় সচেতন মহল ও উপকারভোগীরা।

সচেতন মহলের অনেকে বলেছেন, জনস্বার্থে কাজ করা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে সেবা কার্যক্রম নির্বিঘ্নভাবে চলমান থাকে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!