AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরের জুট মিলে আগুন



অভয়নগরের জুট মিলে আগুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নওয়াপাড়া জুট ইন্ডাস্ট্রির ভেতরে অবস্থিত জার্বান ফাইবার্স লিমিটেডে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

নওয়াপাড়া জুট মিলের ভেতরে বাংলাদেশ ও জার্মানির যৌথ মালিকানায় জার্বান ফাইবার্স লিমিটেড পরিচালিত হচ্ছে।

মিলের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, রাত ২টার দিকে মিলের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মেশিনসহ পাট পুড়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও সকালে অগ্নিনির্বাপণ কাজের সমাপ্তি ঘোষণা করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!