AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
০৭:১৯ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার

জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিয়েতে দেখা গেল ভিন্নধর্মী ব্যতিক্রমী চিত্র। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটন ও নাদিয়া বেগমের বিয়েতে প্রচলিত উপহারের পরিবর্তে ২ লিটার অকটেন উপহার বরের ঘনিষ্ঠ বন্ধু মাসুম আহমদ।

বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে, তাই একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে বিয়েটি স্মরণীয় রাখতে অকটেন উপহার দিয়েছি, যোগ করেন মাসুম।

বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

Link copied!