AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৮:২০ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ইয়ামিন (১১) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের গৌরীপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইয়ামিন গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!