AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় সংসদ কমান্ডের কাউন্সিলে সদস্য নির্বাচিত হলেন শফিক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০৩:৫৬ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় সংসদ কমান্ডের কাউন্সিলে সদস্য নির্বাচিত হলেন শফিক

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলেন, মধ্যনগরের সন্তান মোঃ শফিকুল ইসলাম (শফিক)।

গত (৩০ মার্চ) বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডারের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সোলায়মান এর সাক্ষরিত শফিকুল ইসলাম শফিকে কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাহী সদস্য করে একটি চিঠি ইসু করেন।
এর প্রেক্ষিতে শফিকুল ইসলাম শফিক বলেন, এই সম্মানকে নিজের জন্য গর্বের বিষয়, এবং দায়িত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আমি গর্বিত। শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমি জানাচ্ছি যে, আমাকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করায়,আমার জন্য অত্যন্ত গর্বের, সম্মানের এবং দায়িত্বপূর্ণ একটি অদ্যায় আমার জীবনে।
আমি সংগঠনের সম্মানিত চেয়ারম্যান সোলায়মান এবং মহাসচিব শফিকুল ইসলাম বাবু এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকবো।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব—ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

এছাড়াও ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আমিনুল হক রানা, যিনি ‘মনি বিল্ডিং ডিজাইন এন্ড সাপ্লাইয়ার্স এর প্রতিষ্ঠাতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তিনি বলেন, শফিকুল ইসলাম শফিককে নির্বাহী সদস্য করায়, আমার এবং মধ্যনগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এবং আরও বলেন,  শফিকুল ইসলাম শফিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি, সমাজসেবার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন, তা সকলের কাছে প্রশংসনীয় । তার নতুন দায়িত্বে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবকল্যাণের প্রতিশ্রুতি আরও জোরদার হবে বলে আমি বিশ্বাস করি।

আমি আশা করি, তার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কার্যক্রম আরও শক্তিশালী হবে। তাছাড়া দেশের মানুষের কল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। পরিশেষে সংগঠনের নেতৃবৃন্দও আশা প্রকাশ করেছেন, নতুন নির্বাহী সদস্য হিসেবে শফিকুল ইসলাম শফিক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!