নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে তরুণ সমাজসেবক ও যুবদল নেতা মোহাম্মদ আল ফুয়াদ ইমনের ব্যক্তিগত উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফলজ, বনজ বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়াজন করা হয়। এতে ৬ জন ডাক্তার নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। শেষে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি`র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ দেওয়ান, নিয়ামতপুর উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, যুবদল নেতা ও তরুণ সমাজসেবক আল ফুয়াদ ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

