AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে বন্দোবস্ত জমি দখলের অভিযোগ, মারধরে আহত কয়েকজন


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৭:০৫ পিএম, ২ এপ্রিল, ২০২৬

মদনে বন্দোবস্ত জমি দখলের অভিযোগ, মারধরে আহত কয়েকজন

নেত্রকোনার মদন উপজেলায় বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক দখল এবং বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের প্রভাবশালীদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জুয়েল তালুকদার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখে মদন ইউনিয়নের উত্তর বাজীতপুর মৌজার ২২১ নম্বর দাগের ২২ শতাংশ ‘কান্দা’ শ্রেণির জমি সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার সরেজমিনে উপস্থিত থেকে পরিমাপ ও সীমানা নির্ধারণ করে বন্দোবস্তপ্রাপ্ত আরজ আলীর পরিবারকে বুঝিয়ে দেন।

পরবর্তীতে গত ১৭ মার্চ একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সুলতান উদ্দিন মাস্টারের মৌখিক অনুমতিতে কর্ণেল, নশের, শিহাব ও আব্দুর রউফসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে। তারা প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যে লাল নিশান টাঙিয়ে রাখে। পরে ৯ দিন পর ওই নিশান সরিয়ে জমি দখলে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় জমির মালিকপক্ষ বাধা দিলে আরজ আলী, তার ছেলে আব্দুল কদ্দুছ, ওয়াদুদ ও চায়না আক্তারকে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত সুলতান উদ্দিন মাস্টার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ তাকে হেয় করার উদ্দেশ্যে এ অভিযোগ করেছে। তিনি দাবি করেন, জমিটি তার দাদার নামে সিএস রেকর্ডভুক্ত এবং এ বিষয়ে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। লাল নিশান অপসারণের সঙ্গেও তিনি জড়িত নন বলে জানান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার বলেন, বন্দোবস্ত দেওয়া জমি পরিমাপ করে লাল নিশান দিয়ে দখল বুঝিয়ে দেওয়া হয়েছিল। প্রতিপক্ষ বোরো চাষ করায় আপাতত উভয় পক্ষকে ধান সমানভাবে ভাগ করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আরজ আলী জমির ভোগদখল পাবেন। বর্তমানে লাল নিশান সরিয়ে ফেলার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!