AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর ঘাসক্ষেতে মিলল গৃহবধূর লাশ উদ্ধার



শ্রীপুরে  নিখোঁজের ১৫ ঘন্টা পর ঘাসক্ষেতে মিলল গৃহবধূর লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার বড়উদাস গ্রামের দুই সন্তানের জননী লিমা খাতুন (২৩ নামে এক গৃহবধূ স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। নিখোঁজের  ১৫ ঘন্টা পর ওই  গৃহবধূর বিবস্ত্র মরদেহ পাওয়া যায় পার্শ্ববর্তী ঘাসক্ষেতে।

পরিবার ও এলাকাবাসীর ধারণা, রাতের অন্ধকারে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে ধর্ষণের পর গলায় রশি দিয়ে শ্বাসরুদ্ধ করে পরিকল্পতিভাবে হত্যাকান্ড ঘটিয়ে নির্জন জায়গায় তার লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।

মঙ্গলবার(৩১ মার্চ) রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড়উদাস গ্রামে। নিহত গৃহবধূ উপজেলার বড়উদাস গ্রামের আব্দুল হাই জোয়াদ্দারের মেয়ে এবং পার্শ¦বর্তী ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সোমবার (৩০ মার্চ) গৃহবধূ লিমা খাতুন স্বামীর বাড়ি হাটগোপালপুর থেকে পিতার বাড়ি বড়উদাস গ্রামে বেড়াতে আসে । মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় পিতার বাড়িতে পিয়াজ কাটার সময় ৭’ঘটিকার দিকে পরপর দুইটি ফোন কল আসে। এই ফোন কল পেয়ে গৃহবধূ লিমা খাতুন পাশেই তার ফুফুর বাড়িতে ১৫ মাসের কোলের শিশু বাচ্ছাটিকে রেখে নিরুদ্দেশ হয়। এরপর থেকে পরিবারের লোকজন সন্ধ্যা থেকে সারারাত ধরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে তার সন্ধান মিলাতে পারে নি।

পরদিন অর্থ্যাৎ বুধবার (১ এপ্রিল) সকাল ১১’ঘটিকার সময় এলাকার লোকজন মাঠে কাজে যাওয়ার সময় ঘাসক্ষেতে বিবস্ত্র অবস্থায় লাশটি দেখতে পেয়ে গৃহবধূর পরিবার ও থানা পুলিশকে অবহত করেন। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে মাগুরা মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ অন্যান্য পুলিশ অফিসারগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন সুরতহাল পরীক্ষ ও লাশের ময়না তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নারীর মৃত্যুর কারণ আপাতত সম্ভব নয়। তবে, পুলিশ ইনভেষ্টিকেশন চলছে অতি দ্রুতই এ ঘটনার আসল রহস্য বেড়িয়ে আসবে ।

এ বিষয়ে  শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ আতাউর রহমান বলেন, বড়উদাস মাঠে ঘাসক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুও কারণ বিস্তারিত জানা যাবে।  
 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!