AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে পাট ও হলুদ বীজ বিতরণ



সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে পাট ও হলুদ বীজ বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট ও হলুদ বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেনসহ অন্যান্যরা।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬০০ জন কৃষকের মাঝে পাটের বীজ এবং ১০ জন কৃষকের মাঝে হলুদের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম কৃষকদের চাষাবাদে উৎসাহিত করবে এবং পাট ও হলুদ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!