AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জীবননগরে আইনশৃংখলা বিষয়ক মাসিক সভা

পাম্প থেকে তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে: ইউএনও



পাম্প থেকে তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে: ইউএনও

জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নুর আলম,

মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জীবননগর থানার এসআই জাহিদ হাসান প্রমুখ। সভায় চোরাচালান, মাদক, কিশোর গ্যাং, দূর্নীতি, সন্ত্রাস ও নাশকতার বিষয়ে আলোচনা করা হয় এবং এগুলো প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশেষ করে বর্তমান সময়ে জ্বালানি তেল অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জোরদার করা ও আগামী ১ এপ্রিল থেকে পাম্প হতে তেল সংগ্রহের করতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড তদারকি করার বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সবাইকে ধৈর্য সহকারে শৃংখলার সাথে তেল সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়। 

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!