AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক ইলিয়াস মিয়া



মধ্যনগরে হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক ইলিয়াস মিয়া

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ড এর বাস্তবায়িত হাওর রক্ষা বাঁধের মেরামতের কাজ পরিদর্শন করলেন, জেলা প্রশাসক ইলিয়াস মিয়া।  পাউবো কতৃক ফসল রক্ষা বাঁধ মেরামত করা হয় পিআইসি কমিটির মাধ্যমে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে মধ্যনগর সদরে জেলা প্রশাসক আগমন উপলক্ষে, থানা পুলিশের বিশেষ অনার্গাড দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে ভূমি অফিস,চামরদানী ইউনিয়ন পরিষদ ও বি পি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিদর্শন করছেন। এর আগে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করছেন।

পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামতে অনেক ত্রুটি আছে এমন কথাও বলেন যে, যেমন ঠিক মতো স্লোবিং ড্রেসিং কমপেসার হয়নি, দুর্বা ঘাস লাগানো হয়নি, নানাবিধ সমস্যা রয়েছে।
এবং কোনকোন বাঁধ আক্রান্ত হয়েছে। আমি বাঁধগুলো সংশ্লিষ্ট ভুমি কর্মকর্তাকে নিয়ে পরিদর্শন করেছি।

এছাড়াও নবগঠিত মধ্যনগর উপজেলার অবকাঠামো নির্মাণকাজের প্রস্তাবিত সুপারিশ আমি মন্ত্রনালয়ে পাঠিয়েছি। কতৃপক্ষের নির্দেশনা পেলেই উপজেলার অসমাপ্ত কাজগুলো শুরু করা হবে।
তাছাড়া হাওরের বিলের ডুবাগুলির বুকে পলি মাটি জমে ভরাট হয়ে গেছে। যার ফলে সামান্য বৃষ্টিতেই নিচু জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

তাছাড়া তিনি আরও বলেন, মধ্যনগর উপজেলার প্রশাসনিক ভবন এবং লোকবল অবকাঠামো নির্মাণ ও নদী খনন সম্পর্কে সংশ্লিষ্ট উর্ধ্বতনকে অবগত করা হয়েছে। আশা করছি টেন্ডার পক্রিয়া শেষ হলে কাজ শুরু হবে। পরিশেষে জনস্বার্থে সকল শ্রেনীর সচেতন মহল ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!