AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ; সাবেক ইউপি সদস্য পলাতক


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৪:১২ পিএম, ২৯ মার্চ, ২০২৬

মাদারগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ; সাবেক ইউপি সদস্য পলাতক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১২ বছরের এক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ একই এলাকার আব্দুল গফুর মন্ডলের ছেলে এবং স্থানীয় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার)।

এ ঘটনায় ভিকটিমের পরিবার গত রাতে  মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এর আগে গতকাল শনিবার বিকালে শিশুটির নিজ বাড়িতে দাদির ঘরে এই ধর্ষনের শিকার হন বলে অভিযোগ সূত্রে জানা গেছে।  অভিযোগের পর থেকেই অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক থাকলেও তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

এদিকে, একজন অসহায় শিশুর ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!