রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির (মারিশ্যা জোন) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
উপজেলার টিএন্ডটি কলোনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৮৭.৬৬ ঘনফুট, যার সিজার মূল্য ৩ লক্ষ ৯৪ হাজার ৪৭০ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
২৮ মার্চ (শনিবার) বিকাল ৩.৩০ ঘটিকায় ২৭ বিজিবি, জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করেন নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক। বিজিবি জানায় আটককৃত কাঠের পরিমাণ ৮৭.৬৬ ঘনফুট, যার সিজার মূল্য ৩ লক্ষ ৯৪ হাজার ৪৭০ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

