AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৩৫ পিএম, ২৮ মার্চ, ২০২৬

যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার সরাসরি যুদ্ধে সম্পৃক্ততার ঘোষণা দিয়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী। এতে করে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

শনিবার হুতিদের পক্ষ থেকে জানানো হয়, দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। গোষ্ঠীটির দাবি, লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে বেসামরিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয় এবং তা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। কিছু সময় পর তারা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং নিরাপত্তা সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

এর আগে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছিলেন, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। সেই ঘোষণা অনুযায়ী এবার তারা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইরানঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠী—হিজবুল্লাহ, ইরাকের সশস্ত্র দলগুলোর পর এবার হুতিদের সরাসরি সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আকার দিতে পারে।

এদিকে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মানদেব প্রণালীতে হুতিদের প্রভাব রয়েছে। তারা চাইলে এই পথ দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!