AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্ধু বন্ধন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত



বন্ধু বন্ধন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বন্ধু বন্ধন ক্রিকেট টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা। শুক্রবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের হিজল বাড়ি গ্রামে অবস্থিত কলাবাড়ী ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের আয়োজক কমিটির পরিচালক বিভাষ বাড়ৈ ও জয় রাজ বৈদ্য জানান, কলাবাড়ী ইউনিয়নকে কেন্দ্র করে ২৫ দিনব্যাপী ৮টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। দীর্ঘ প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় রঙ্গ ভঙ্গ ক্রিকেট একাদশ ও বৈকুণ্ঠপুর ক্রিকেট একাদশ।

ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল পরিপূর্ণ।

আয়োজকরা আরও জানান, টুর্নামেন্টের বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে নগদ ১৫ হাজার টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি। রানার্স-আপ দলের জন্য রয়েছে নগদ ৮ হাজার টাকা ও একটি ট্রফি।

এ সময় উপস্থিত ছিলেন রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নীহার বাড়ৈ, বিশিষ্ট সমাজসেবক লিটন বাড়ৈ, ক্রীড়াপ্রেমী শুভ্র রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!