AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকগঞ্জে গোসল করতে গিয়ে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের


Ekushey Sangbad
সায়েম খান, মানিকগঞ্জ
০৭:১৫ পিএম, ২৫ মার্চ, ২০২৬

মানিকগঞ্জে গোসল করতে গিয়ে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার মিয়ার ছেলে মো. আকাশ মিয়া (২০), এবং একই উপজেলার বড়ইচড়া গ্রামের মৃত শুক্কুর আলীর মেয়ে মোসাঃ সাদিয়া আক্তার (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরে গোসল করতে নেমে হঠাৎই পানিতে ডুবে যায় দুইজন। পরে আশেপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর আকাশ মিয়াকে এবং এরকিছু সময় পর সাদিয়া আক্তারকে পানির নিচ থেকে তুলে আনেন। পরে তাদেরকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

 

একুশে সংবাদ/ওজি


 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!