রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের কালরাত্রিতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।
একাত্তরের ২৫ শে মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো ‘অপারেশন সার্চলাইট’ এর সেই নৃশংসতাকে স্মরণ করতে বুধবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি অফিসার নুর আলম, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারন সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াত আমির মাওলানা কবির আহম্মেদ, কাচালং সরকারি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্বিচারে বাংলাদেশের শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে হত্যা করে ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য তারা পাকিস্তানকে ঘৃণাভরে নিন্দা জানান এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
গণহত্যা দিবসের এই আলোচনায় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

