AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৯


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৩১ পিএম, ২৪ মার্চ, ২০২৬

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আইবুর রহমান আকাশসহ বিভিন্ন মামলায় আরো ৮জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা আকাশ বিভিন্ন মামলার আসামি থাকায় দীর্ঘদিন আত্মগোপনে ছিল। ঈদ উপলক্ষে বাসায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  আকাশকে শহরের শ্যামলী আবাসিক এলাকাস্থ নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার আইবুর রহমান আকাশ শ্যামলী এলাকার দুলাল মিয়ার ছেলে।

শ্রীঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ছাত্রলীগ নেতা আকাশ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলা ও অভিযোগে আরো ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

ওসি বলেন গ্রেফতার ৯জন আসামিকে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকার অপরাধ নির্মুলে সকল অপরাধী ও আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!