AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে ৭০৩ শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ



সুন্দরগঞ্জে ৭০৩ শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা ও শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের অর্থায়নে এবং স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭০৩ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা এবং ৫৬০ জন শিক্ষার্থীর মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা, সবুজ পরিবেশ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালেমা বেগম, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল ইসলাম রানা, সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক মিয়া, এসএলসিআরডিসিআর প্রকল্পের স্কুল ফ্যাসিলিটেটর এস. এম. মাসুদুর রহমান, সাবরিনা জাহান সুমি-সহ সংশ্লিষ্ট শিক্ষক ও প্রকল্পের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে গাছের চারা রোপণ ও পরিচর্যা করলে একদিকে যেমন পরিবেশ সবুজ হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ফলদ গাছের চারা ও শাক-সবজির বীজ তুলে দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজ নিজ বাড়িতে গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!